1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

আঞ্চলিক দেশগুলোর সহযোগিতার মাধ্যমে কেবল নিরাপত্তা প্রতিষ্ঠা সম্ভব: রুহানি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ জুলাই, ২০২০
  • ৮৪ Time View

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, আঞ্চলিক দেশগুলোর মধ্যে বৃহত্তর সহযোগিতার মাধ্যমেই শুধুমাত্র নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা সম্ভব। তিনি আরো বলেন,এটি নিশ্চিত যে, আঞ্চলিক সহযোগিতা বিস্তারের মধ্য দিয়ে আমরা আরো উন্নত নিরাপত্তা এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে পারি।

বৃহস্পতিবার রাতে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে ফোনালাপে এসব কথা বলেন প্রেসিডেন্ট রুহানি। এছাড়া এ সময় তিনি পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কাতারের আমরিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

ইরান এবং কাতারের মধ্যকার বর্তমান সম্পর্কের কথা উল্লেখ করে প্রেসিডেন্ট রুহানি বলেন, এ সম্পর্ক এখন একটি ইতিবাচক পর্যায়ে উপনীত হয়েছে এবং কাতারের সঙ্গে সম্পর্ক আরো উন্নত করার ক্ষেত্রে ইরানের পক্ষ থেকে কোনো সীমা-পরিসীমা নেই।

তিনি বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে বাণিজ্যিক এবং অর্থনৈতিক সম্পর্ক আরো উন্নত পর্যায়ে পৌঁছাবে এবং দু’দেশের কর্মকর্তারা ব্যক্তিগতভাবে সাক্ষাৎ ও বৈঠকের ব্যবস্থা করবেন। পার্স টুডে, ইত্তেফাক।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved