আজ শহিদ আসাদ দিবস। ১৯৬৯ সালের ২০ জানুয়ারি পাকিস্তান-আইয়ুব শাহীর পতনের দাবিতে ছাত্র-জনতার মিছিলে পাক পুলিশের গুলিতে শহিদ হন তৎকালীন ছাত্রনেতা আসাদ।
শহীদ আসাদের পুরো নাম আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ। ছাত্রনেতা আসাদ তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে স্নাতকোত্তর শ্রেণির ছাত্র ছিলেন। তিনি ১৯৪২ সালে নরসিংদী জেলায় জন্মগ্রহণ করেন। আসাদ ছাত্র রাজনীতিতে অত্যন্ত সক্রিয়ভাবে জড়িত ছিলেন।
আরও পড়ুন- কক্সবাজারে জমি নিয়ে বিরোধের জেরে মা-মেয়েকে কুপিয়ে হত্যা
শহিদ আসাদ দিবস উপলক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল কর্মসূচি পালন করছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনে শহিদ আসাদের স্মৃতির প্রতি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শ্রদ্ধা জানাবে।