1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

আজ মাহমুদউল্লাহ-আকবরদের প্রতিপক্ষ পাকিস্তান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২০
  • ৯১ Time View
ছবি: সংগৃহীত।

বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট সমর্থকদের জন্য আজ বাম্পার ফ্রাইডে। একদিকে, পাকিস্তানের লাহোরে আজ শুরু হচ্ছে মাহমুদ-উল্লাহ রিয়াদদের টি-টোয়েন্টি সিরিজ , অন্যদিকে দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপ পর্বে পাকিস্তানের মোকাবেলা করবে বাংলাদেশের যুবারা।

বহুল প্রতীক্ষিত বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের মধ্য দিয়ে আজ পাকিস্তান সফরে মাঠে নামবে বাংলাদেশ। দীর্ঘ প্রায় এক যুগ পর আজ পাকিস্তানের মাঠে খেলতে নামবে টাইগার বাহিনী। এই সফরে টি-টোয়েন্টি সিরিজ ছাড়াও দুটি টেস্ট ও একটি একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি এই ম্যাচটি শুরু হবে বেলা তিনটায়।

এছাড়া দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত যুব বিশ্বকাপ ক্রিকেটে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ পাকিস্তানের মোকাবেলা করবে যুব টাইগাররা। জিম্বাবুয়ে ও স্কটল্যান্ডকে হারিয়ে এরই মধ্যে সেরা আট নিশ্চিত করেছে আকবর-হৃদয়রা। একই প্রতিপক্ষকে হারিয়ে পাকিস্তানও উঠে গেছে সুপার লিগে। তাই আজকের ম্যাচটি হবে দুই দলের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। পচফস্ট্রমে যুবাদের ম্যাচটি শুরু হবে দুপুর দুইটায়। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved