1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

আজ বসতে যাচ্ছে পদ্মা সেতুর ১৯তম স্প্যান

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৯
  • ১০৪ Time View
পদ্মা সেতুতে স্প্যান বসানো হচ্ছে। ছবি: সংগৃহীত।

আজ বসতে যাচ্ছে পদ্মা সেতুর ১৯তম স্প্যান। বুধবার সেতুর মাওয়া প্রান্তের ২১ ও ২২ নম্বর পিয়ারের (খুঁটি) উপর ৪-সি নামের ১৫০ মিটার দৈর্ঘ্যের তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি বসতে যাচ্ছে। এর ফলে দৃশ্যমান হতে যাচ্ছে পদ্মা সেতুর দুই হাজার ৮৫০ মিটার বা প্রায় ৩ কিলোমিটার।

সূত্র জানায়, জাজিরা প্রান্তে ২১ ও ২২ নম্বর খুঁটিতে (পিয়ার) ৪-সি নম্বর স্প্যান বসানোর সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখানে ২১ ও ২২ নম্বর খুঁটির কাছে পৌঁছাতে ঘণ্টা দুই সময় লাগবে। পরে দুপুর ১ টা নাগাদ স্থায়ীভাবে বসানো হবে সেতুর ১৯তম স্প্যান ৪-সি। ধূসর রঙের ১৫০ মিটার দৈর্ঘ্যের তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি বসানোর পর সেতুর মোট ২৮৫০ মিটার দৃশ্যমান হবে।২০২০ সালের জানুয়ারি মাসেই শুধু ৪টি স্প্যান বসবার কথা রয়েছে।

পদ্মা সেতুর প্রকৌশলী হুমায়ুন কবির জানান, ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে নির্ধারিত সময়েই বসানো হবে সেতুর ১৯তম স্প্যান। চলতি বছরে এ পর্যন্ত পদ্মা সেতুতে ১২টি স্প্যান বসেছে। বুধবার আরও একটি স্প্যান বসতে যাচ্ছে। এছাড়া ২৮ অথবা ২৯ ডিসেম্বর ‘৩এফ’ নম্বরের ২০তম প্যানটি মাওয়া প্রান্তের ১৮ ও ১৯ নম্বর খুঁটিতে বসার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরেই সেতুর ১৪টি স্প্যান দৃশ্যমান হতে যাচ্ছে।

প্রকল্পের দায়িত্বশীল প্রকৌশলীরা জানান, ২০১৭ সালে একটি, ২০১৮ সালে ৫টি এবং ২০১৯ সালে এ পর্যন্ত ১২টি স্প্যান বসেছে।এ মাসেই আরও ২টি স্প্যান বসতে যাচ্ছে।

সেতু কর্তৃপক্ষ জানায়, এই মাসেই মাওয়া ও জাজিরা প্রান্তে সেতুর আরেকটি স্প্যান বসানোর সিডিউল রয়েছে। দেশে আসা মোট ৩৩টি স্প্যানের এখন পর্যন্ত ১৮টি স্প্যান বসানো হয়েছে। আর আজ বসতে যাচ্ছে ১৯তম স্প্যান। বাকিগুলো পর্যায়ক্রমে দ্রুত বসানো হবে। তাছাড়া সেতুর অন্যান্য কাজও সিডিউল অনুযায়ী চলছে। সূত্র: দৈনিক ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved