1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপির প্রার্থীকে জরিমানা

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৭৮ Time View

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


শনিবার (১৩ ডিসেম্বর) বিকালে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছান।


জানা যায়, চট্টগ্রাম-১৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন নেতাকর্মীদের নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত একটি দোয়া মাহফিলে অংশ নিতে যাচ্ছিলেন। এ সময় মহাসড়কে যানজট সৃষ্টি ও তার সঙ্গে একাধিক নেতাকর্মীর উপস্থিতি এবং আচরণবিধি পরিপন্থি কর্মকান্ডের অভিযোগ ওঠে।


নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছান বলেন, তফশিল ঘোষণার পর বিএনপি প্রার্থী নাজমুল মোস্তফা আমিন মোটরসাইকেল শোডাউন করে মহাসড়কে যানজট সৃষ্টি ও নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেছেন। এ অপরাধে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved