1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১১ জন নারী প্রার্থীকে মনোনয়ন দিল বিএনপি - Globalprime24.com
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১১ জন নারী প্রার্থীকে মনোনয়ন দিল বিএনপি

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৭১ Time View

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩০০ আসনের মধ্যে দুই দফায় ২৭২টি আসনে প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে বিএনপি। এর মধ্যে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ ১১ জন নারী প্রার্থী ধানের শীষ প্রতীক পেয়েছেন।


প্রথম দফায় গত ৩ নভেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১০ নারী প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এরপর বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও ৩৬টি আসনের তালিকা প্রকাশ করলে নারী প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ১১ জনে। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া একাই তিনটি আসনে নির্বাচন করবেন। তিনি দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।


ঘোষিত তালিকায় অন্য নারী প্রার্থীরা হলেন- নাটোর-১: ফারজানা শারমিন, যশোর-২: মোছা. সাবিরা সুলতানা, ঝালকাঠি-২: ইসরাত সুলতানা ইলেন ভুট্টু, শেরপুর-১: সানসিলা জেবরিন, মানিকগঞ্জ-৩: আফরোজা খান রিতা, ঢাকা-১৪: সানজিদা ইসলাম তুলি, ফরিদপুর-২: শামা ওবায়েদ, সিলেট-২: মোছা. তাহসিনা রুশদীর, ফরিদপুর-৩: নায়াব ইউসুফ কামাল, মাদারীপুর-১: নাদিরা মিঠু।


নারী প্রার্থীদের মধ্যে অনেকেই রাজনীতিতে পারিবারিক ঐতিহ্য বহন করছেন। ফারজানা শারমিনের বাবা ফজলুর রহমান পটল ও আফরোজা খান রিতার বাবা হারুনুর রশিদ খান মুন্নু দুজনই ছিলেন সাবেক মন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় নেতা। শামা ওবায়েদের বাবা কেএম ওবায়দুর রহমান ছিলেন বিএনপির সাবেক মহাসচিব। সানজিদা ইসলাম তুলি গুম হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বোন এবং ‘মায়ের ডাক’ সংগঠনের সমন্বয়ক। তাহসিনা রুশদীর লুনার স্বামী এম ইলিয়াস আলী ২০১২ সালে গুম হন।


নবমনোনীত মাদারীপুর-১ প্রার্থী নাদিরা মিঠু স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয়। তিনি শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম নাজমুল হুদা মিঠু চৌধুরীর স্ত্রী এবং জেলা বিএনপির সদস্য। আগে উপজেলা নির্বাচনেও বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করেছেন তিনি। উল্লেখ্য, এই আসনে ৩ নভেম্বর কামাল জামান মোল্লঅকে মনোনয়ন দেওয়া হলেও একদিন পর তা স্থগিত করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved