1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

আগামী জাতীয় নির্বাচন হবে তত্ববধায়ক সরকারের অধীনে: যুক্তরাষ্ট্র শ্রমিক দল

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ১০৯ Time View

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে তত্ববধায়ক সরকারের অধীনে। আন্দোলনের মাধ্যমেই এই সরকারের পতন করানো হবে। যুক্তরাষ্ট শ্রমিক দল আয়োজিত মহান মে দিবসের অনুষ্ঠানে বক্তরা এইসব কথা বলেন।

যুক্তরাষ্ট শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর এম আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম দুলাল। নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের একটি রেস্তোরায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ, লং আইল্যান্ড ইউনিভার্সিটির প্রফের ড. শওকত আলী, সাবেক সাধারণ সম্পাদক কামাল পাশা বাবুল, যুক্তরাষ্ট্র বিএনপি ও জাসাস কেন্দ্রীয় নেতা গোলাম ফারুক শাহীন, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা কাজী আজম।

জাতীয়তাবাদী শ্রমিকদল যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম শাহীনের পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন নিউইয়র্ক স্টেট বিএনপির কনভেইনার অলিউল্লাহ আতিকুর রহমান, নিউইয়র্ক বিএনপি নেতা সাইদুর রহমান সাইদ, নিউইয়র্ক স্টেট শ্রমিক দলের নবগঠিত কমিটির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান শিকদারসহ অন্যরা।

অনুষ্ঠানে বক্তারা সরকার পতনের এক দফা আন্দোলনসহ অন্যান্য বিষয়ে আলোচনা হয়। এছাড়া নবগঠিত নিউইয়র্ক স্টেট শ্রমিক দলের সাথে অতিথিদের পরিচয় করিয়ে দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved