1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
আগামী এক সপ্তাহে অনেক কিছুই ঘটবে: ইসি আনিছুর - Globalprime24.com
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

আগামী এক সপ্তাহে অনেক কিছুই ঘটবে: ইসি আনিছুর

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১৩২ Time View

আমরা নিরপেক্ষভাবে কাজ করছি। আগামী এক সপ্তাহে অনেক কিছুই ঘটবে। আমরা অন্ধ হয়ে যাব। কোনো পক্ষে থাকব না। আপনারা অপেক্ষা করুন। কোনো সন্দেহ নেই ভোট নিরপেক্ষ হবে। উপরোক্ত কথাগুলো বলেছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান। বুধবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটা পর্যন্ত ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে ইসি আনিছুর রহমান সাংবাদিকদের এসব কথা বলেন। ফেনী জেলা প্রশাসক শাহীনা আক্তার, পুলিশ সুপার জাকির হাসান, জেলা নির্বাচন অফিসার রেজাউল করিমসহ প্রশাসনের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

তিনি বলেন, আমাদের ওপর দেশি-বিদেশি কোনো চাপ নেই। আমরা সুষ্ঠু, সুন্দর একটা নির্বাচন করে দেব। ভোট আমরা ভালো বললে হবে না, বহির্বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে। ভালো ভোট না হলে দেশের ভবিষ্যৎ ভালো হবে না।

ইসি আনিছুর রহমান বলেন, দেশের ইতিহাসে এবারই প্রথম সর্বোচ্চ সংখ্যক বিদেশি পর্যবেক্ষক আসছেন। যারা ভিসা ছাড়া পর্যবেক্ষণে আসবেন তারা এলেই আমরা ভিসা দিয়ে দেব। দেশি অনেক পর্যবেক্ষকও নির্বাচন পর্যবেক্ষণ করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved