1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

আগামীকাল প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে জাতীয় পার্টির কর্মসূচি

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ১২০ Time View
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

পয়লা জানুয়ারি জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে জাতীয় পার্টির পক্ষ থেকে।

০১ জানুয়ারি সকাল ০৯টায় জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করবেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি এবং পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। এসময় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ-এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করবেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও মহাসচিব। জাতীয় পার্টির সর্বস্তরের নেতা-কর্মীরা এসময় উপস্থিত থাকবেন।

০১ জানুয়ারি বিকেল ০৩ টায় জাতীয় পার্টি চেয়ারম্যান-এর বনানী কার্যালয় মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতিত্ব করবেন জাতীয় পার্টি চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের। পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু সহ র্শীষ নেতৃবৃন্দ আলোচনা সভায় অংশ নেবেন।

০১ জানুয়ারি সন্ধ্যা ০৬ টায় জাতীয় পার্টি চেয়ারম্যান-এর বনানী কার্যালয় মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। জাতীয় সাংস্কৃতিক পার্টির আহবায়ক এবং পার্টি চেয়ারম্যান-এর উপদেষ্টা শেরিফা কাদের-এর তত্ত্বাবধানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন জাতীয় সাংস্কৃতিক পার্টির নেতৃবৃন্দ।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে জাতীয় পার্টি চেয়ারম্যান-এর বনানী কার্যালয় এবং কেন্ত্রীয় কার্যালয় কাকরাইল অফিসে আলোকসজ্জা করা হবে। জাতীয় পার্টি চেয়ারম্যান-এর বনানী কার্যালয়ে আলোকসজ্জা করবেন জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর-এর সভাপতি ও পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সাল চিশতী এবং সাধারণ সম্পাদক ও প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল অফিসে আলোকসজ্জা করবেন জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণ-এর সভাপতি ও জাতীয় পার্টি কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি এবং সাধারণ সম্পাদক ও জাতীয় পার্টি চেয়ারম্যান-এর উপদেষ্টা জহিরুল আলম রুবেল।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানমালায় দলের সর্বস্তরের নেতা-কর্মীদের স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved