নিজস্ব প্রতিবেদক:
জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে আগামীকাল শনিবার (২৬ ডিসেম্বর) জাতীয় তরুন পার্টির প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে। সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুসহ পার্টির শীর্ষ নেতৃবৃন্দ।
এ ছাড়াও জাতীয় তরুন পার্টির আহবায়ক মোঃ জাকির হোসেন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিতব্য প্রতিনিধি সভা পরিচালনা করার কথা রয়েছে তরুন পার্টির সদস্য সচিব মোড়ল জিয়াউর রহমানের।