1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

আক্রান্তের সংখ্যা বাড়লেও আর লকডাউন করবোনা: ট্রাম্প

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ৯৩ Time View
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত।

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়লেও যুক্তরাষ্ট্রে আর লকডাউন জারি করা হবে না বলে জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাতকারে ট্রাম্প এমনটি বলেন।

ট্রাম্প এমন সময় এই কথা বললেন যখন যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে আবারো করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। সাক্ষাতকারে ট্রাম্প বলেন, আমরা আবারো পুরো দেশকে বন্ধ করে দেবো না। আমাদের এমন কিছু করার প্রয়োজন হবে না।

এর আগে মার্কিন হোয়াইট হাউজের অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি কুডলো এবং অর্থমন্ত্রী স্টিভেন মুনচিনও বলেছেন যে যুক্তরাষ্ট্র আবারো অর্থনীতি বন্ধ করবে না। বিশ্লেষকরা দাবি করছেন, আগামী নির্বাচনে জয়ের জন্য অর্থনীতি বাঁচাতেই এমন সিদ্ধান্ত নিচ্ছেন মার্কিন প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ওয়ার্ল্ডওমিটারের দেয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২২ লাখ ৩৪ হাজার ৪৭১ জন। মারা গেছেন ১ লাখ ১৯ হাজার ৯৪১ জন। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved