নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী তারই দলের সাংসদ শামীম ওসমানকে উদ্দেশ্য করে বলেছেন, তার সমর্থন খুব কী জরুরি? আজকের আমাদের এই নির্বাচনে। তিনি একজন মাননীয় এমপি। উনি ইচ্ছা করলেও আসতে পারবেন না। আমরা নির্বাচনের মধ্যেই থাকি।
মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জ পুল এলাকা থেকে গণসংযোগ শুরু করেন আইভী। এসময় সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।
তৈমূরের অব্যাহতি প্রসঙ্গে আইভী বলেন, এটা একটা দলের কৌশল হতে পারে। এ নিয়ে আমার কোন মাথাব্যাথা নেই। এটা উনাদের দলীয় কৌশল। আমি মাঠে লড়ছি তার সাথে সে আমার প্রধান প্রতিদ্বন্দ্বী নয় ,আরও আছে। আমি এভাবেই শেষ পর্যন্ত লড়বো।
তিনি বলেন, স্থানীয় সরকারে কাজ করতে সবসময়ই চ্যালেঞ্জ থাকে। এখানে সবধরনের চ্যালেঞ্জই আছে। এখানে আলাদাভাবে কিছু বলা যাবে না। যে কোন কাজেই চ্যালেঞ্জ আছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের মধ্যে কখনও বিভাজন ছিল না। তৃণমুল সবসময় একত্র ছিল। নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে কিন্তু আওয়ামী লীগে কোন বিভাজন নেই, আগেও ছিলনা। আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, শেখ হাসিনার কর্মী। আমাদের মতবিরোধ থাকতে পারে কিন্তু দিনের শেষে সকলে শেখ হাসিনার কর্মী।
তিনি বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা স্থানীয় নেতাদের সাথে সমন্বয় করে কাজ করছে।