1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

আইসিসির একটি ট্রফি চান কোহলি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯
  • ৯৩ Time View

আইসিসির একটি ট্রফি চাই কোহল বিশ্বকাপেই সাফল্য ধরা দেয়নি। এছাড়া বছরটা দারুণ কাটলো ভারতের। টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রাখতে সমস্যা হয়নি, ওয়ানডেতে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের পেছনে থেকে দ্বিতীয় স্থানে তারা। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বছরের শেষ সিরিজ জিতে বিরাট কোহলি তৃপ্ত। ভারত অধিনায়কের চোখে ২০১৯ সালটা ‘অসাধারণ এক বছর’। এ বছরের সাফল্যকে সঙ্গী করেই কোনও বৈশ্বিক টুর্নামেন্ট জয়ের সংকল্প তার।

২০১৯ সালে ৮টি টেস্টের ৭টিতেই জিতেছে ভারত। ওয়ানডেতে ২৮ ম্যাচে জয়ের সংখ্যা ১৯। বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারের যন্ত্রণা থাকলেও সব মিলিয়ে দলের পারফরম্যান্সে কোহলি খুশি।

ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজ জয়ের পর তার মন্তব্য, ‘সত্যি কথা বলতে, ভারতীয় ক্রিকেটের এটা অন্যতম সেরা বছর। শুধু বিশ্বকাপের ওই আধ ঘণ্টাকে হিসেবের বাইরে রাখতে হবে। ওটা বাদ দিলে অসাধারণ একটা বছর কাটালাম আমরা।’

শুধু বিশ্বকাপ নয়, বহু দিন আইসিসির কোনও টুর্নামেন্টে শিরোপা জিততে পারেনি ভারত। সর্বশেষ বৈশ্বিক টুর্নামেন্টে সাফল্য এসেছিল ২০১৩ সালে, চ্যাম্পিয়নস ট্রফিতে। কোহলি এবার সাফল্য পেতে উন্মুখ হয়ে আছেন, ‘আমাদের আইসিসির টুর্নামেন্ট জয়ের চেষ্টা করতে হবে। গত কয়েক বছর যে পরিশ্রম করেছি, তাতে এটা আমাদের দলের প্রাপ্যই বলা যায়।’

অধিনায়কের আক্ষেপ ঘোচানোর সুযোগ আগামী বছরেই পাচ্ছে ভারত, অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে। পরের বছর অক্টোবরে ২০ ওভারের ক্রিকেটের বিশ্বকাপের আয়োজক আবার কোহলির দেশ। টানা দুই বছর হওয়ার কারণ, চ্যাম্পিয়নস ট্রফি বাদ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।খবর বাংলা ট্রিবিউন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved