আইভেরি কোস্টের প্রধানমন্ত্রী হামিদ বাকায়োকো মারা গেছেন। গতকাল বুধবার (১০ মার্চ) জার্মানির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পশ্চিম আফ্রিকার দেশের এই প্রধানমন্ত্রী।
মুত্যুর দুইদিন আগে তিনি তার ৫৬তম জন্মদিন উদযাপন করেছিলেন হামিদ। হামিদ বাকায়োকো প্রধানমন্ত্রীর দায়িত্বের পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বও পালন করছিলেন। হামিদ এক সময় সংবাদকর্মী ছিলেন।
আইভেরি কোস্টের প্রেসিডেন্ট আলাসানে ওয়াতারা প্রধানমন্ত্রী হামিদের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছেন, একজন মহান রাষ্ট্রনায়ক ছিলেন প্রধানমন্ত্রী হামিদ। তরুণদের কাছে তিনি এক উদাহরণ এবং অনুকরণীয়।
ফ্রান্স ২৪-এর এক প্রতিবেদনে জানানো হয়, গত ফেব্রুয়ারিতে চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী হামিদ ফ্রান্সে যান। এরপর স্বাস্থ্যের অবনতি হল তাকে জার্মানিতে নেয়া হয়।
উল্লেখ্য যে, ২০২০ সালের জুলাই মন্ত্রিসভার বৈঠকে অসুস্থ হয়ে পড়ার পর দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী আহমেদ গউন কাউলিবালিও মারা যান। হামিদ বাকায়োকো প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন কাউলিবালির মৃত্যুর পর।