1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

আইভীর জামিন নামঞ্জুর, কারাগারে ডিভিশন মঞ্জুর

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : সোমবার, ১২ মে, ২০২৫
  • ১১৮ Time View

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। এ সময় কারাগারে আইভীর ডিভিশনের জন্য আইনজীবীরা আবেদন করলে তা মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১২ মে) নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রহমানের আদালত এ আদেশ দেন।



নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইয়ুম খান জানান, সিদ্ধিরগঞ্জের একটি হত্যা মামলায় আইভীর জামিন আবেদন করেছিলেন তার আইনজীবীরা। আদালত জামিন মঞ্জুর করেননি।



এ ব্যাপারে আইভীর আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, আমরা জামিন চেয়েছিলাম। তবে আদালত তা মঞ্জুর করেননি। আমরা উচ্চ আদালতে জামিনের জন্য আবেদন করব। আমরা ডিভিশনের জন্য আবেদন করেছিলাম। ডিভিশনের ব্যাপারে কোর্ট ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছেন। ডিভিশনের যাবতীয় বিষয়ে আদালত কারা কর্তৃপক্ষকে নির্দেশনা দেবেন যেন তিনি ডিভিশন পান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved