1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

আইপিএল নিলামে ৪৮ বছর বয়সী বাবা!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯
  • ৯১ Time View
ছবি: সংগৃহীত।

কলকাতার বিখ্যাত পাঁচতারকা গ্র্যান্ড হোটেলে শুরু হয়েছে ২০২০ আইপিএলের নিলাম। এতে নজর রেখেছে গোটা ক্রিকেট বিশ্ব। প্লেয়ার্স ড্রাফটের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ১৪ বছর বয়সী স্পিনার থেকে ৪৮ বছরের বাবা।

আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে উঠে এসেছেন ১৪ বছর বয়সী স্পিনার নুর আহমেদ লাকানওয়াল। এখন তিনি বিশ্বের বিস্ময়। রশিদ খান, মুজিব-উর-রহমানের যোগ্য উত্তরসূরি ভাবা হচ্ছে তাকে। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলে নুরকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

রশিদ-মুজিবকে আবিষ্কার করেছিল আইপিএল। পরে নিলামে তাদের নিয়ে দলগুলোর মধ্যে কাড়াকাড়ি শুরু হয়ে যায়। ধারণা করা হচ্ছে, একইভাবে এবার নুরকে নিতে উদগ্রীব থাকবে ফ্রাঞ্চাইজিগুলো।

মুম্বাইয়ের রহস্যময়ী লেগস্পিনার প্রবীন তাম্বের নামও রয়েছে এ বছরের নিলামে। ৪৮ বছর বয়সী এ বোলার দুই সন্তানের বাবা। তিনি এবার খেলার সুযোগ পেলে তা টুর্নামেন্ট ইতিহাসে রেকর্ড হবে। সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ক্রিকেটার হিসেবে লিগে নাম লেখাবেন তাম্বে।

নিজের বয়স ৪৮ বছর তা মনেই করেন না প্রবীন। ২০১৩ সালে রাজস্থান রয়্যালসের হয়ে চুটিয়ে খেলেন তিনি। আগামী মৌসুমেও দাপটের সঙ্গে ক্রিকেট তথা আইপিএলে খেলতে চান ভারতীয় এ লেগস্পিনার। খবর যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved