পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) বেনজীর আহমেদের সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার স্বাক্ষরিত চিঠি ইতোমধ্যে আইজিপি কাছে পৌঁছে দেওয়া হয়েছে। চিঠিতে ২৩ ফেব্রুয়ারি বেলা ১১ টায় আইজিপির সাক্ষাত চাওয়া হয়েছে।
তিনি আরো জানান, বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা আবদুস সালাম, উপদেষ্টা বিজন কান্তি সরকার, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) জয়নুল আবেদীনের নেতৃত্বে প্রতিনিধি একটি প্রতিনিধি দল আইজিপির কাছে যাবেন।