1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

অয়ন ওসমানের পক্ষ থেকে না.গঞ্জবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানালেন ছাত্রলীগ নেতা শ্রাবণ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯
  • ৮২ Time View
নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের উপ- গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক এস. আই. শ্রাবণ মুন্সি। ছবি: সংগৃহীত।

নারায়ণগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা) আসনের সাংসদ একেএম শামীম ওসমানের পুত্র ইমতিনান অয়ন ওসমানের পক্ষ থেকে মহান বিজয় দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের উপ- গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক এস. আই. শ্রাবণ মুন্সি। সাথে সাথে তিনি বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট শহীদ সকল সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করেছেন। এছাড়াও তিনি সকল শহীদ বুদ্ধিজীবীদের প্রতিও বিনম্র শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফেরাত কামনা করেছেন।

ছাত্রলীগ নেতা শ্রাবণ বলেন, আজ ১৬ ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। সবাইকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা। ১৯৭১ সালের এই দিনে পৃথিবীর মানচিত্রের বুকে বাংলাদেশ নামের একটি স্বাধীন রাষ্ট্র সৃষ্টি হয়। বাংলাদেশের এই বিজয় ছিনিয়ে আনতে দীর্ঘ নয় মাস পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে রক্তাক্ত যুদ্ধ করেছে এ দেশের দামাল ছেলেরা। এ যুদ্ধ ছিলো অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জন্য যুদ্ধ, পরাধীনতার বিরুদ্ধে স্বাধীনতার জন্য যুদ্ধ, মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায়ের জন্য যুদ্ধ। মাতৃভুমির কপালে বিজয়ের লাল টিপ পড়াতে লাখো শহীদ তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, হাজারো মা বোন সম্ভ্রম হারিয়েছেন।

শ্রদ্ধাভরে স্মরণ করি লাখ লাখ বীর শহীদের যারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের জন্য এনে দিয়েছে স্বাধীনতা। সব অন্যায় মুছে দিয়ে স্বাধীন বাংলাদেশকে নিয়ে গর্ব করে, স্বাধীন ভাবে বেঁচে থাকা। আমার বাংলাদেশ। সবাইকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved