অ্যাম্বুলেন্স ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। রংপুরের তারাগঞ্জ উপজেলায় এ দুর্ঘটনাটি ঘটে। সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার নেংটিছড়ি ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী। এর মধ্যে ঘটনাস্থলে চারজন ও হাসপাতালে নেওয়া হলে আরও একজন মারা যান।
তারাগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।