1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

অ্যাপাটমেন্টে করোনার হানা, গর্ভবতী শুভশ্রীকে নিয়ে উদ্বিগ্ন রাজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২০
  • ৮২ Time View

এবারে টলিউড অভিনেতাদের বিলাসবহুল অ্যাপাটমেন্টে করোনার হানা। কলকাতা বাইপাসের কাছে এই অ্যাপাটমেন্টে থাকেন টলিউডের প্রথম সারির তারকারা। এই তারকাদের মধ্যে রয়েছেন রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, অরিন্দম শীল, পায়েল সরকার।

এই অভিজাত অ্যাপাটমেন্টের এক বাসিন্দা করোনা আক্রান্ত হয়েছেন। তিনি এই সময় হাসপাতালে ভর্তি। কিন্তু পুরো অ্যাপাটমেন্টেই প্রবল আতঙ্ক তৈরি হয়েছে। কিছুদিন আগেই টলি তারকা জুটি রাজ ও শুভশ্রী জানিয়েছেন তাদের জীবনে এক নতুন প্রাণের সঞ্চার হতে চলেছে খুব শীঘ্রই। আর তার মধ্যেই সেখানে করো না আক্রান্ত হওয়ার এই খবর যেন তাদের কাছে বিভীষিকার মতো হয়ে উঠেছে।

সংবাদমাধ্যমকে রাজ চক্রবর্তী জানিয়েছেন, আমার বাড়িতে এখন স্ত্রী অন্তঃসত্ত্বা। বয়স্ক বাবা-মা রয়েছেন। ভীষণ সচেতন থেকেও সেই করোনা ঢুকে পড়ল আবাসনের। যার জন্য ঢুকলো তিনি এখন হাসপাতালে। তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। কিন্তু তিনি সরকারি নিয়ম অগ্রাহ্য করে লকডাউনের সময় ও বাইরে বেরিয়ে ছিলেন। আর তার ফল ভুগতে হচ্ছে আমাদের।

অ্যাপাটমেন্টেকে স্যানিটাইজ করা হয়েছে। একই জায়গায় থাকেন পরিচালক অরিন্দম শীল। তিনিও জানিয়েছেন, আবাসনে সচেতনতা বজায় রেখে ও এমন হলো কারণ তিনি রোজ বালিগঞ্জে যেতেন মিষ্টি কিনতে। ওর বাড়িতে বাইরে থেকে দুধওয়ালা আসত। ছেলেও কাজ করতে বের হতো। মানুষ যদি নিয়ম না মানে তাহলে যা হয় আর কি!

অভিনেত্রী পায়েল সরকার বলছেন, কড়া নিরাপত্তার মধ্যে আমাদের অ্যাপাটমেন্ট মুড়ে রাখা হয়েছিল। আমি নীচে সামান্য হাঁটতে বেরতাম। সেটাও আর হবে না। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved