অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় রাজ্য কুইন্সল্যান্ডে রোজ বুধবার (১৩ নভেম্বর) দাবানল নেভানোর কাজে নিয়োজিত একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। খবর এ এফপি’র।
কুইন্সল্যান্ড ফায়ার সার্ভিস এবং জরুরি বিভাগের এক মুখপাত্র এএফপিকে জানান, আজ বুধবার পিসি দাবানল এলাকায় আকাশ থেকে পানি ছোঁড়ার সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
তিনি জানান, পাইলটের অবস্থা জানার চেষ্টা করছি আমরা। ঘটনাস্থলে পাঠানো হয়েছে ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুলেন্স ।