পুষ্টিগুণে একটি অনন্য ফল আমাদের জাতীয় ফল কাঁঠাল। এর কোনোকিছুই ফেলনা নয়। এ থেকে উৎপাদিত হতে পারে পেক্টিন যা খাদ্য ও ঔষধ শিল্পের একটি প্রয়োজনীয় উপাদান। কাঁঠালের কাঁটাযুক্ত খোলস প্রক্রিয়াজাত করে তা গো-খাদ্যের অন্যতম উপাদান হতে পারে। কাঁঠালের জুস আমের জুসের সাথে পাল্লা দিতে পারে। কাঁঠাল গাছের টিম্বার ভেল্যুর কথা নাই বা বললাম। এর পাতাও চমৎকার গোখাদ্য। এতসব গুণ সত্ত্বেও দেশে প্রচুর কাঁঠাল নষ্ট হয়। নানান কারণ লোকজনেরও কাঁঠাল গাছের বিনিয়োগে উৎসাহ কমে যাচ্ছে।
এ অবস্থার পরিবর্তন সম্ভব কাঁঠালের নানামুখি ব্যবহারের মাধ্যমে। পিকেএসএফ এর PACE নামক বিশেষায়িত প্রকল্পের মাধ্যমে প্রাইমারি কৃষিজ পণ্যের value added প্রোডাক্ট উন্নয়নে কাজ করছে।
এতে কৃষিজ পণ্যের চাহিদা বাড়ার সাথে সাথে Inclusive Growth এও অবদান রাখা সম্ভব হবে।
সম্প্রতি সহযোগী সংস্হা CDIP ব্যপক Trial এর পর সফলভাবে কাঁঠালের বার্গার উদ্ভাবন করেছে। অসাধারণ সুস্বাদুবএ বার্গার। BCSI এর পরীক্ষায় এর খুব ভালো পুষ্টিমান সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। এরই মধ্যে ইউরোপের একটি নামকরা চেইন ৪ লক্ষ বার্গার নেয়ার প্রাথমিক আগ্রহ প্রকাশ করেছে। পরবর্তী আসছে কাঠালের জুস, আনারসের নানান পণ্য এবং আরো নানান জিনিস।