1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

অসহায়দের পাশে জাহিদ হাসান

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২০
  • ৭৩ Time View
টিভি নাটকের অন্যতম দর্শকপ্রিয় তারকা জাহিদ হাসান। ছবি: সংগৃহীত।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের এই দিনগুলোতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন অল্প আয়ের মানুষেরা। এসব মানুষদের পাশে দাঁড়িয়েছন অনেক তারকাই। সেই তালিকায় এবার যুক্ত হলেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। তবে এই অভিনেতা রাজধানীতেই নয় নিজের এলাকা সিরাজগঞ্জে ত্রাণ সহায়তা দিয়েছেন।

জাহিদ হাসানের অর্থায়নে এই ত্রাণ সহায়তা কার্যক্রমে সহযোগিতা করছেন কিছু স্বেচ্ছাসেবী মানুষ। তবে তার এ কার্যক্রমটির মাধ্যমে যারা সহায়তা পাচ্ছেন তাদের পরিচয় গোপন রাখা।

জাহিদ হাসান বলেন, অসহায় মানুষদের সহায়তা দিয়ে যাচ্ছি অনেক আগে থেকেই। কিন্তু এটি সবাইকে জানানোর বিষয়ে আগ্রহী নই আমি। কারণ এতে যারা সাহায্য নেন তাদের এক ধরনের অবজ্ঞা করা হয় বলে মনে করি। তাই বিষয়টি আড়ালে থাকাই ভালো।

এ অভিনেতা আরো বলেন, আমার ব্যক্তিগত এ কার্যক্রম চলমান থাকবে। এছাড়া অভিনয়শিল্পী সংঘ ও ডিরেক্টরস গিল্ডের সহায়তা তহবিলেও অর্থ সহায়তা করেছি। আল্লাহর কাছে প্রার্থনা করছি, এ দুর্যোগ থেকে তিনি যেন আমাদের রক্ষা করেন।

এদিকে, বর্তমান অবসরে পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন জাহিদ হাসান। সন্তানদের সময় দিচ্ছেন, পাশাপাশি তার স্ত্রী অভিনেত্রী মৌয়ের কাজেও সহযোগিতা করছেন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved