1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

অল্প উপাদানে যেভাবে তৈরি করবেন মজাদার সাবুর পরোটা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
  • ৭৬ Time View

সকালের নাস্তায় দাল-পরোটা কিংবা সঙ্গে ডিম-সবজি খেতে অনেকেই পছন্দ করেন। এমনি সাধারণ পরোটা ছাড়া আলু পরোটা বেশ জনপ্রিয়। তবে  সাবুদানার পরোটা খেয়েছেন কি?

খুবই মজাদার এবং স্বাস্থ্যকর এই পরোটা খেতে পারেন সকালে কিংবা বিকেলে। অল্প কিছু উপাদানে এই পরোটা তৈরি করে নিতে পারবেন। চলুন জেনে নেয়া যাক রেসিপি-

উপকরণ: সাবুদানা এক কাপ, আলু সিদ্ধ ২টি, চিনাবাদাম গুঁড়া ২ টেবিল চামচ, আদা কুচি  ১/২ চামচ, ধনে পাতা কুচি ১/২ চামচ, জিরা গুঁড়া এক চামচ, লবণ স্বাদমতো, লেবুর রস ১ চা চামচ, চিনি সামান্য, তেল পরিমাণমতো।

প্রণালী: প্রথমে সাবু ধুয়ে ৩ থেকে ৪ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। পরোটা তৈরি করতে এবার আলু চটকে সাবু ভালো করে মেশান। এবার এতে জিরা গুঁড়া, চিনাবাদাম, ধনে পাতা, আদা কুচি, লেবুর রস, চিনি এবং স্বাদ অনুযায়ী লবণ মিশিয়ে দিন। এবার এই মিশ্রণে ময়দা মিশিয়ে নিন।  এবার এই মিশ্রণের কিছুটা অংশ নিয়ে আপনার হাতের মাঝখানে রেখে চ্যাপ্টা করে রুটির মতো করে বেলে নিন। গ্যাসে ফ্রাই প্যান গরম করুন। এতে বানিয়ে রাখা সাবুর রুটি দিয়ে দু’দিকে হালকা তেল লাগিয়ে ভাল করে সেঁকে নিন। গরম গরম রাইতা বা সসের সঙ্গে পরিবেশন করুন মজাদার সাবুর পরোটা। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved