1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

অর্ধশত নেতাকর্মী নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতা যোগ দিলেন জামায়াতে

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১৭৫ Time View

অর্ধশত নেতাকর্মীসহ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন পটুয়াখালীর বাউফলের ধুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসান খান। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টায় উপজেলার ধুলিয়া হাইস্কুল মাঠে আয়োজিত ১০ দলীয় জোটের নির্বাচনি সমাবেশে তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামী সংগঠনে যোগ দেন।

তারা পটুয়াখালী-২ বাউফল আসনের দাঁড়িপাল্লার প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের হাতে হাত রেখে দলে যোগদান করেন। পরে ড. শফিকুল ইসলাম মাসুদ বিএনপি থেকে আসা ওই নেতাকে বুকে জড়িয়ে নেন।



এ সময় উপস্থিত ছিলেন- বাউফল উপজেলা জামায়াতে ইসলামির আমির মাওলানা ইসহাক, নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি লিমন হোসাইনসহ জামায়াত ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এসময় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসান খান বলেন, আজ (২৩ জানুয়ারী) থেকে আমি জামায়াতে ইসলামীর সঙ্গে সততা ও ন্যায়নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব। মৃত্যুর আগ পর্যন্ত জামায়াতের রাজনীতি করতে চাই।



হাসান খান বলেন, জামায়াতে যোগ দেওয়ার কারণে যদি আমার কোনো ক্ষতি হয়, তবে আমার একমাত্র সন্তান ও পরিবারের দায়িত্ব যেন ড. শফিকুল ইসলাম মাসুদ গ্রহণ করেন।

দলীয় সূত্র জানায়, হাসান খানের সঙ্গে অর্ধশতাধিক নেতাকর্মী এ সময় জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved