1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

অর্থমন্ত্রীকে এস আলম গ্রুপের চেয়ারম্যানের অভিনন্দন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২০
  • ১০০ Time View
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম। ছবি: যুগান্তর।

বিশ্বের সেরা অর্থমন্ত্রী নির্বাচিত হওয়ায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে অভিনন্দন জানিয়েছেন এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম।

গতকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান তিনি।

মোহাম্মদ সাইফুল আলম বলেন, অর্থমন্ত্রী তার অক্লান্ত কাজের স্বীকৃতি পেয়েছেন এবং তার এ অর্জন বাংলাদেশের সুনাম বাড়িয়েছে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নেয়ার জন্য যেসব পদক্ষেপ নিয়েছেন, অর্থমন্ত্রীর এই অর্জন তা আরও বেগবান করবে বলে আশাবাদী আমি।

উল্লেখ্য, যুক্তরাজ্যভিত্তিক বিজনেস পত্রিকা দ্য ব্যাংকার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে বিশ্বের সেরা অর্থমন্ত্রী হিসেবে নির্বাচিত করে।

বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়– লন্ডন, যুক্তরাজ্যভিত্তিক স্বনামধন্য ফাইন্যান্সিয়াল টাইমস গ্রুপের মাসিক ম্যাগাজিন ‘দ্য ব্যাংকার’ পত্রিকা ২০২০ সালের জন্য ‘ফিন্যান্স মিনিস্টার অব দি ইয়ার ফর এশিয়া প্যাসিফিক অ্যান্ড গ্লোবাল অ্যাওয়ার্ড ২০২০’-এ ভূষিত করেছেন বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে।

পত্রিকাটির একটি সম্পাদকীয়ে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের ঈর্ষণীয় অর্থনৈতিক প্রবৃদ্ধির (৮ শতাংশের ওপরে) কথা তুলে ধরা হয়েছে।

এতে বিশ্ব অর্থনীতির জরিপের পরিসংখ্যান তুলে ধরে বলা হয়, দেশটি বর্তমানে ৪১তম বিশ্ব অর্থনীতির দেশ হিসেবে অবস্থান করছে। শুধু তাই নয়, অর্থনৈতিক পূর্বাভাস বলছে, দেশটি ২০৩৩ সালের মধ্যে বিশ্বে ২৪তম বৃহৎ অর্থনীতির দেশে পরিণত হবে।

পেশায় চার্টার্ড অ্যাকাউনট্যান্ট মুস্তফা কামাল এ পর্যন্ত চারবার এমপি হিসেবে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছেন।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি চতুর্থ মেয়াদে বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য পদে কুমিল্লা-১০ সংসদীয় আসন থেকে নির্বাচিত হন। বর্তমানে আওয়ামী লীগের কুমিল্লা জেলার (দক্ষিণ) আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।

এ ছাড়া তিনি বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সচিব পদে আসীন। এর আগে তিনি সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। খবর যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved