1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

অর্ণবের সুরে সুনিধির গান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০
  • ৮৭ Time View

দেশের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী ও নির্দেশক শায়ান চৌধুরী অর্ণবের সুরে নতুন গানে কণ্ঠ দিলেন কলকাতার গায়িকা সুনিধি নায়েক। গানটির শিরোনাম ‘বন্ধু রহো সাথে’।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘বন্ধু রহো সাথে’ গানটির সঙ্গে রাগ ভৈরবীতে সানাই যুক্ত করেছেন অর্ণব। যা রবীন্দ্রসংগীতের ক্ষেত্রে প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে। গানটির নতুনভাবে সুর করার পাশাপাশি এর সংগীতায়োজন করছেন অর্ণব নিজেই। গানটির সঙ্গে সানাই বাজিয়েছেন হাসান হায়দার খান।

জানা গেছে, ‘বন্ধু রহো সাথে’ গানটি শনিবার সুনিধি নায়েকের নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। এর আগেও এই জুটির ‘তবে থাক’ শিরোনামের একটি গান প্রকাশ হয়েছিল।

প্রসঙ্গত, কলকাতার শান্তিনিকেতন সূত্রে সংগীতশিল্পী অর্ণবের সঙ্গে পরিচয় সেখানকার শিক্ষার্থী ও গায়িকা সুনিধি নায়েকের। এরপর দু’জনের মাঝে বেড়েছে সম্পর্কের গভীরতা। এমনটিও শোনা যায়, দু’জনে নাকি চুটিয়ে প্রেম করছেন! খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved