1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

অমিতের প্রযোজনায় জুটি বাঁধছেন শাকিব-পপি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ৯০ Time View

ঢালিউড অভিনেতা অমিত হাসান। ২০১১ সালে তিনি নির্মাণ করেছিলেন ‘কে আপন কে পর’ নামের ছবিটি। এরপরে তাকে আর কোন ছবির প্রযোজনায় দেখা না গেলেও নয় বছর আবারো নিজের প্রযোজনার ছবি নিয়ে হাজির হচ্ছেন দর্শকের সামনে। নাম ঠিক না হওয়া সেই ছবিতে জুটি বেধে অভিনয় করবেন শাকিব খান এবং পপি। অমিত হাসান নিজেই এমন তথ্য নিশ্চিত করেছেন। 

অমিত হাসান বলেন, শাকিব আমার ভাই, তার সঙ্গে একটা আত্মার সম্পর্ক আছে। আমার একটা চাওয়া সে অপূর্ণ রাখবে না। তবে নায়িকা হিসেবে পপির সঙ্গে ইতিবাচক আলাপ হয়েছে। সেও আমার প্রযোজনায় কাজ করতে উৎসাহী। পপি ও শাকিবকে একসঙ্গে পেলে দারুণ কিছু হবে বলেই প্রত্যাশা করি। সময় হলে আমি আনুষ্ঠানিকভাবে এ ছবির সব ঘোষণা দেবো।

তিনি আরো জানান, চিত্রনাট্য হাতে পেলে আসছে মে মাস থেকেই ছবিটির শুটিং শুরু হবে। এটি কোরবানি ঈদকে টার্গেট করে নির্মিত হবে বলেও জানান অমিত হাসান।

এদিকে ‘ও প্রিয়া তুমি কোথায়’খ্যাত চলচ্চিত্র পরিচালক শাহীন সুমন ছবিটির প্রসঙ্গে জানান, অমিত হাসান আমার বন্ধু মানুষ। অমিত বেশ কয়েকবার বলেছে প্রযোজনায় ফিরতে চায়। পপি ও শাকিব খানকে নিয়ে ছবি করার ইচ্ছা তার। আনুষ্ঠানিক চুক্তি বা সিরিয়াস কোনো তথ্য আমার কাছে নেই। অমিত বললে আমি অবশ্যই সিনেমাটি করবো। তবে সেটি এখন পর্যন্ত আড্ডার আলোচনা হিসেবেই রয়েছে।

প্রসঙ্গত, অমিত হাসান প্রযোজিত ‘কে আপন কে পর’ ছবিটিতে বেশ কিছু চমক দেখা গিয়েছিলো। সেই ছবির একটি গানে অংশ নিয়েছিলেন ইলিয়াস কাঞ্চন, চম্পা, আমিন খান, শাকিল খান, শাকিব খান, রেসি, রোমানাসহ ৩৪ জন তারকা। নতুন ছবিতেও অনেক চমক থাকবে বলে জানালেন অমিত হাসান। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved