1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

অভিনেত্রী কেলি প্রেস্টন মারা গেছেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০
  • ৭৫ Time View

হলিউড অভিনেত্রী কেলি প্রেস্টন স্তন ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫৭ বছর। সোমবার এই অভিনেত্রীর স্বামী অভিনেতা জন ট্রাভোলটার খবরটি জানিয়েছেন।

ইনস্টাগ্রামে কেলির ছবি শেয়ার করে এই অভিনেতা লেখেন, দুই বছর স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করে আমার সুন্দরী স্ত্রী কেলি হেরে গেছে। সে অনেকের ভালোবাসা ও সমর্থনে এতদিন সাহসের সঙ্গে লড়াই করেছিল। চিকিৎসক ও কেলির পাশে থাকা তার সকল বন্ধু এবং প্রিয়জনদের প্রতি আমার পরিবার এবং আমি চিরদিন কৃতজ্ঞ থাকবো।

তিনি আরো লেখেন, কেলির ভালোবাসা এবং জীবন সবসময় আমার স্মরণে থাকবে। এখন আমার সন্তান যারা তাদের মাকে হারিয়েছে তাদের জন্য সময় নেবো।

ট্রাভোলটা-কেলি তাদের ২৯ বছরের দাম্পত্য জীবন একসঙ্গে কাটিয়েছেন। স্বামী জন ট্রাভোলটার সঙ্গে কেলি প্রেস্টন হলিউডে বেশকিছু সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন।

তার অভিনীত অন্যতম সিনেমার ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘জেরি মাগুইরে’। সর্বশেষ  ২০১৮ সালে গ্যাংস্টার ড্রামা গট্টি’তে তাকে অভিনয় করতে দেখা যায় কেলি প্রেস্টনকে।  খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved