1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

অভিনেত্রীকে ফ্ল্যাটে নিয়ে ধর্ষণের অভিযোগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জুলাই, ২০২০
  • ৭৭ Time View

নিজের ফ্ল্যাটে বন্ধুর হাতে ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করলেন টলিউডের এক উঠতি মডেল ও অভিনেত্রী। যাদবপুর থানায় দায়ের করা অভিযোগে তিনি জানিয়েছেন, অভিযুক্ত তার যৌন হেনস্থার পাশাপাশি তার ভিডিও রেকর্ডিং করেছেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়ার হুমকিও দিচ্ছেন।

বিজয়গড়ের বাসিন্দা বছর ২৬-এর ওই অভিনেত্রী আদতে নদিয়ার কল্যাণীর বাসিন্দা। টলিউডে কাজের সূত্রে বিজয়গড়ে একটি আবাসনে একাই থাকেন বলে জানিয়েছেন তার আইনজীবী সৌম্যশুভ্র রায়।

বুধবার রাতে যাদবপুর থানায় তিনি লিখিত অভিযোগ জানিয়েছেন। পুলিশকে তিনি জানিয়েছেন, মধ্যমগ্রামের বাসিন্দা এক যুবকের সঙ্গে তার বন্ধুত্ব ছিল। ২০০৯ থেকে সেই যুবককে চিনলেও বিভিন্ন বিষয়ে মনোমালিন্যের কারণে দীর্ঘদিন তার সঙ্গে যোগাযোগ ছিল না। এ বছর এপ্রিল মাসে ফের সেই যুবকের সঙ্গে যোগাযোগ হয়। তারপর থেকে ওই যুবকের সঙ্গে নির্যাতিতার মাঝেমধ্যেই যোগাযোগ হয়েছিল।

অভিযোগ, সম্প্রতি লকডাউনের জন্য ওই যুবকের ব্যবসায় বেশ কিছু ক্ষতি হয়। অভিযুক্ত ওই অভিনেত্রীর কাছ থেকে ৩০ হাজার টাকা ধার চান। নির্যাতিতা পুলিশকে জানিয়েছেন, প্রথমে অভিযুক্ত তার বাড়িতে দেখা করতে বলেছিলেন। তিনি রাজি না হওয়ায়, ৫ জুলাই অভিযুক্ত নির্যাতিতার বাড়িতে দেখা করতে আসেন।

প্রথমে স্বাভাবিক কথা বার্তা বলছিলেন অভিযুক্ত। তারপর হঠাৎই নির্যাতিতার একা থাকার সুযোগে তার উপর ঝাঁপিয়ে পড়েন। অভিযোগ, ধর্ষণ করার ভিডিও রেকর্ড করেন অভিযুক্ত। তারপর নির্যাতিতাকে হুমকি দেন পুরো ঘটনা প্রকাশ্যে এলে সেই ভিডিও ভাইরাল করে দেবেন।

নির্যাতিতার দাবি, তিনি ভয়ে চুপ করে ছিলেন। কিন্তু এরপর ৭ জুলাই ফের ওই অভিযুক্ত ফোন করে নির্যাতিতাকে এবং তার ফ্ল্যাটে যেতে চান। তারপরই যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৩৭৬(ধর্ষণ) এবং ৫০৬ (ভয় দেখানো) ধারায় এফআইআর করেছে। বুধবার রাতেই চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজে নির্যাতিতার শারীরিক পরীক্ষা করা হয়। ম্যাজিস্ট্রেটের সামনে অভিযোগকারিণীর গোপন জবানবন্দি রেকর্ড করা হবে।

টলিউড সূত্রে খবর, বেশ কয়েকটি টেলি সিরিয়ালে অভিনয় করেছেন নির্যাতিতা, তার মধ্যে রয়েছে সাত ভাই চম্পা। পাশাপাশি মডেলিংও করতেন তিনি। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। দ্রুত তাকে গ্রেফতার করা হবে।  খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved