1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

অভিনেতা চিরঞ্জিবীর শেষকৃত্য সম্পন্ন, কান্নায় ভেঙে পড়লেন অন্তঃসত্ত্বা স্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ৯৫ Time View

মাত্র দু’বছর আগেই মেঘনা রাজের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন জনপ্রিয় কন্নড় অভিনেতা চিরঞ্জিবী সরজা। বর্তমানে অভিনেতার স্ত্রী অন্তঃসত্ত্বা। খুব শীঘ্রই চিরঞ্জিবীর প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন তিনি। তারই মধ্যে রেবাবার মেঘনার জীবন যেন ওলটপালট হয়ে গেল।

প্রথম সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই চলে গেলেন অভিনেতা চিরঞ্জিবী। দক্ষিণী সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুসারে মেঘনা এখন তিন মাসের অন্তঃসত্ত্বা। এই অবস্থায় চিরঞ্জিবীর আকষ্মিক মৃত্যুর খবরে ভঙে পড়েছেন তিনি। রোববার স্বামীর শেষকৃত্যের সময় কান্নায় ভেঙে পড়তে দেখা যায় মেঘনা রাজকে। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণী চলচ্চিত্র জগতের বহু তারকা। সোমবার চিরঞ্জিবীর বেঙ্গালুরু বাগানবাড়িতে সম্পন্ন হয় শেষকৃত্য।

এদিকে চিরঞ্জিবীর মৃত্যু পর নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে চিরঞ্জিবী ও মেঘনা রাজের বিয়ের নানান ভিডিও।

রোববার বেঙ্গালুরুর এক হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান অভিনেতা চিরঞ্জিবী। তার মৃত্যুর খবরে আরো এক দক্ষিণী তারকা আল্লু সিরিশ লিখেছেন, চিরঞ্জিবী সরজার আকষ্মিক মৃত্যুর খবরে হতবাক। মাত্র ৩৯ বছর বয়স হয়েছিল। তার পরিবারের প্রতি সমবেদনা রইল। চিরুর আত্মার শান্তি কামনা করি। সমবেদনা জানিয়েছেন দক্ষিণী অভিনেত্রী পিয়ামণি রাজ।

‘আই লাভ ইউ’, ‘প্রেমা বরাহ’, ‘দন্ডম দশগুণম’, ‘বর্ধনায়ক’, ‘বায়ুপুত্র’ সহ বহু কন্নড় ছবিতে অভিনয় করেছেন চিরঞ্জিবী সরজা। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved