1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

অবসরে কী করছেন জাহিদ হাসান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০
  • ৭৮ Time View
টিভি নাটকের অন্যতম দর্শকপ্রিয় তারকা জাহিদ হাসান। ছবি: সংগৃহীত।

বছরের অনান্য সময়ের চেয়ে এই সময়ে বেশি ব্যস্ত থাকেন শোবিজের তারকারা। কারণ এই সময়ে বৈশাখ ও ঈদের জন্য নির্মিত প্রডাকশন নিয়ে ব্যস্ত থাকেন। কিন্তু চলতি বছরের চিত্র একেবারেই ভিন্ন। করোনাভাইরাসে প্রকোপের কারণে বন্ধ রয়েছে সব ধরনের শুটিং। তারকারাও দিনযাপন করছেন অবসরে। তেমনি একজন জাহিদ হাসান, কী করছেন বাসায় তিনি?

জানা গেছে, বাসায় অবসর সময়ে এই অভিনেতা স্ত্রী-সন্তানদের সঙ্গে থেকে পারিবারিক আবহে সময় কাটাচ্ছেন। ঘরের গৃহস্থালির কাজে সহযোগিতা করছেন স্ত্রীকে। এছাড়া মাঝে মধ্যে রান্নার কাজও করছেন। বাকি সময়গুলোতে টিভিতে পছন্দের অনুষ্ঠান দেখার পাশাপাশি বই পড়ারও চেষ্টা করছেন।

জাহিদ হাসান বলেন, জীবনে এমন সময় আসবে তা কল্পনাও করিনি। আমার কর্মজীবনে এতো অবসর আগে পাইনি। নতুন অভিজ্ঞতা যেন আর দীর্ঘ না হয় সেই প্রার্থনাই করছি। যেহেতু ঘর থেকে বের হওয়ার সুযোগ নেই তাই ঘরে বসে কিছু কাজ করার চেষ্টা করছি।

তিনি আরো বলেন, আমার স্ত্রী মৌ’য়ের কাজে সহযোগিতা করছি। মাঝে মধ্যে রান্নার কাজও করছি। বাড়ির বাইরে না গেলেও ফোনের মাধ্যমে সহকর্মীদের খোঁজ রাখছি। এ বিপদের সময়ে যেন সবাই সবাইকে সহযোগিতা করতে পারি, সেই বিষয়টিও খেয়ালে রাখছি।

অন্যদিকে শুটিং বন্ধ থাকার কারণে যারা অর্থনৈতিকভাবে বেশি ক্ষতিগ্রস্ত গোপনে তাদের সহায়তা করার চেষ্টা করছেন বলেও জানান এই অভিনেতা। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved