1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

অবসরের পর শুটিংয়ে ফিরলেন নাদিয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ২১৩ Time View

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন অবসর সময় কাটানোর পর শুটিংয়ে ফিরলেন অভিনেত্রী নাদিয়া আহমেদ। আসছে ঈদের জন্য বিটিভির একটি নাটকে অভিনয়ের জন্য ক্যামেরার সামনে দাড়ালেন তিনি।

নাটকটি শিরোনাম ‘নিরুদ্দেশ হবার আগে’। এরই মধ্যে নাটকটির কাজ শেষ করেছেন তিনি। এটি রচনা ও পরিচালনা করেছেন পান্থ শাহরিয়ার।

নাদিয়া বলেন, গেলো তিন মাস ঘরবন্দি হয়ে আছি। শুটিং শুরু হওয়ার পর অনেকেই কাজের জন্য বলেছে। কিন্তু এখন শুটিং করা নিরাপদ মনে করি না। এখনো ধারাবাহিক নাটকের শুটিং করছি না। তবে এটি বিটিভির নিজস্ব তত্ত্বাবধানের কাজ ছিলো। ইউনিট অনেক গোছানো। তাই এই খন্ড নাটকে কাজ করতে আগ্রহী হয়েছি।

তিনি বলেন, পরিস্থিতি বিবেচনা করে আগামী মাসের দিকে ধারাবাহিক নাটকগুলোর শুটিং শুরু করার প্রস্তুতি নিচ্ছি।

এদিকে বর্তমানে এই অভিনেত্রীর হাতে আরো আছে ‘একটি গ্রাম একটি শহর’, ‘মন দরজা’ ও ‘বহে সমান্তরাল’সহ একাধিক ধারাবাহিক নাটক। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved