গত মার্চ মাসে করোনার কারণে দেশে শুটিং বন্ধ হওয়ার পর থেকেই বাসায় অবস্থান করছিলেন অভিনেতা আফরান নিশো। অবশেষে শনিবার থেকে স্বাস্থ্যবিধি মেনে নির্মাতা মাহমুদুর রহমান হিমির নাটকে অভিনয় করবেন বলে জানা গেছে।
এ বিষয়ে নিশো বলেন, আরো কিছুদিন পর অভিনয়ে ফেরার পরিকল্পনা করেছিলাম। কারণ সবার আগে আমার জীবন ও পরিবার। এ বিষয়গুলো সামনে রেখেই এতোদিন অভিনয় করিনি। এখন থেকে নিয়ম মেনে কাজ করে যাবো।
জানা গেছে, ঈদের আগে আরো তিন নির্মাতার নাটকে অভিনয় করবেন নিশো। আর ঈদের পর থেকে একটানা কয়েকটি কাজ করবেন একই শুটিং স্পটে। কাজ শেষে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থেকে ফের কাজে ফিরবেন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।