বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
আজ রবিবার(২০ অক্টোবর) বিকেলবেলা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যুবলীগ নেতাদের বৈঠকের পরে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়াও জানা যায়, যুবলীগে নতুনভাবে বয়সসীমা ৫৫ বছর নির্ধারণ করা হয়েছে।