গৃহবন্দী থেকে অনেকেই হাঁপিয়ে উঠেছেন। ঘরে মন বসছে না আর। সেইসঙ্গে ঠিকমতো কোনো কাজই যেন করে উঠতে পারছেন না! এক্ষেত্রে কিন্তু মেডিটেশন আপনাকে খুবই সাহায্য করবে।
সময় করে সকালে বা সন্ধ্যায় করতে পারেন মেডিটেশন বা ধ্যান। ওজন কমাতে সকালে শরীরচর্চা বা বিকেলে যোগব্যায়ামের পাশাপাশি কিছু সময় ধ্যান করুন। এটি আপনার শরীরের ধমনীগুলোকে সতেজ করবে।
সেই সঙ্গে মনোযোগ বাড়াতেও সহায়তা করবে। আপনাকে চিন্তামুক্ত রেখে মেজাজ ভালো রাখবে ধ্যান।
তবে মেডিটেশনের সঠিক উপায় জানেন কি? জেনে নিন কীভাবে ধ্যান করবেন-
> এজন্য হালকা পোশাক পরে নিন। সুতি এবং হালকা রংয়ের পোশাক ধ্যানের জন্য বেশি ভালো হয়।
> এবার ঘরের সব থেকে নিরিবিলি স্থানে পদ্মাসন করে বসে পড়ুন।
> চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস নিন।
> ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ুন।
> প্রথমে মনঃ সংযোগে অসুবিধে হলে আগে হাতের এক্সারসাইজ অথবা জগিং করে নিতে পারেন।
> ধ্যানের সময় যতটা সম্ভব রিলাক্সে থাকুন।
> কমপক্ষে ২০ মিনিট ধ্যান করুন প্রতিদিন। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, ডেইলি-বাংলাদেশ ডটকম।