1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

অপূর্ব-তিশার নতুন রেকর্ড

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ মার্চ, ২০২০
  • ৮১ Time View

কিছু দিন আগে ‘মন ছুঁয়েছো তুমি’ শিরোনামের নাটকে অভিনয় করেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তার সঙ্গে নাটকটিতে জুটি বেঁধেছেন আরেক আলোচিত অভিনেত্রী তানজিন তিশা। সোহেল আরমান পরিচালিত এ নাটকটি শুক্রবার সিলভার স্ক্রিনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়। এরইমধ্যে নাটকটি এক মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে।

নাটকটির গল্পে দেখা গেছে, রনির দাদী তাকে বিয়ে দেয়ার জন্য একটার পর পাত্রী পছন্দ করেন। কিন্তু দাদীর পছন্দ রনির পছন্দ নয়। আর দাদীও নাতির কোনো কথা শুনতে নারাজ। নাতিকে তার পছন্দ মতোই বিয়ে করতে হবে এবং করাবেনই।

এ অবস্থায় গ্রাম থেকে দাদীর দু:সম্পর্কের এক আত্মীয়র মেয়ে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এডমিশন দিতে। ঢাকায় এসে সুমী রনিদের বাসায় উঠে। এরপর নানা ঘটনার মধ্যদিয়ে এগিয়েছে ‘মন ছুঁয়েছো তুমি’র কাহিনী।

নাটকটির গল্পে অপূর্বকে দেখা গিয়েছে রনি চরিত্রে। তানজিন তিশা অভিনয় করেছেন সুমী চরিত্রে। নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন স্বর্ণা লতা, জে আই খানসহ অনেকে।

নাটকটি সম্পর্কে নির্মাতা সোহেল আরমান বলেন, মন ছুঁয়ে যাবার মতোই গল্পে নির্মাণ করেছি ‘মন ছুঁয়েছো তুমি’। আর সে কারণেই হয়তো দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে। অপূর্ব ও তানজিন তিশার বিষয়ে নতুন করে কিছু বলার নেই। একজন দর্শক হিসেবেও যদি বলি তাহলেও বলতে হবে অসাধারণ অভিনয় করে গল্পটি ফুটিয়ে তুলেছেন তারা। যার ফল এখন চোখের সামনে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved