1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

অপহরণ হলেন অভিনেতা-নির্মাতা সালাউদ্দিন লাভলু!

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ২৪১ Time View

অভিনেতা, নির্মাতা এবং ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাউদ্দিন লাভলু অপহরণ হয়েছেন! একটি মেয়ের সঙ্গে পরিচয় হয় তার। এরপর তার সঙ্গে গড়ে উঠে বন্ধুত্ব। সেই মেয়ে কৌশলে এ অভিনেতাকে অপহরণ করে বলে জানা যায়। তবে এই ঘটনা বাস্তবে ঘটেনি। ‘হ্যালো মিস্টার ডিজে’ নামের নাটকে এমন দৃশ্য দেখা যাবে। 

শনিবার পুবাইলে নাটকটির দৃশ্যধারণ করা হয়েছে। রাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এই নাটকটি নির্মাণ করছেন নির্মাতা বিইউ শুভ। নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সালাউদ্দিন লাভলু, উর্মিলা শ্রাবন্তী কর ও নজরুল রাজ।

 

‘হ্যালো মিস্টার ডিজে’ নাটকের দৃশ্যে নজরুল রাজ, সালাউদ্দিন লাভলু ও উর্মিলা শ্রাবন্তী কর

‘হ্যালো মিস্টার ডিজে’ নাটকের দৃশ্যে নজরুল রাজ, সালাউদ্দিন লাভলু ও উর্মিলা শ্রাবন্তী কর

নাটকটির প্রসঙ্গে নির্মাতা শুভ বলেন, ‘হ্যালো মিস্টার ডিজে’ নাটকের মূল গল্প অনেকটা এরকম। এতে সালাউদ্দিন লাভলু ধনী পরিবারের সন্তান। তিনি নিজেও প্রচুর টাকা-পয়সার মালিক। ঘটনাচক্রে তার সঙ্গে পরিচয় হয় ঊর্মিলার। গড়ে ওঠে বন্ধুত্ব। এক সময় ঊর্মিলা কৌশলে সালাউদ্দিন লাভলুকে অপহরণ করে। এরপর গল্প মোড় নেয় অন্যদিকে।

এ বিষয়ে রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল রাজ বলেন, প্রত্যেক ঈদে আমরা নাটক প্রযোজনা করি। এবার ঈদেও বেশ কিছু নাটক করছি। সেগুলোর মধ্যে ‘হ্যালো মিস্টার ডিজে’ অন্যতম। এই নাটকটির গল্পে ভিন্নতা রয়েছে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।

নির্মাতা সুত্রে জানা গেছে, ‘হ্যালো মিস্টার ডিজে’ নাটকটি আসছে কোরবানির ঈদে একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হবে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved