1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

অপহরণের অভিযোগ: গ্রেফতার ভারতীয় ক্রিকেটার রবিন মরিস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯
  • ৮৭ Time View
রবিন মরিস মুম্বাইয়ে প্রথম শ্রেণির ক্রিকেটার। ছবি : সংগৃহীত।

৩ কোটি টাকার একটি লোন পাস করার জন্য এক এজেন্টকে বড় অঙ্কের টাকা দিয়েছিলেন ভারতীয় ক্রিকেটার রবিন মরিস। কিন্তু সেই এজেন্ট টাকা নিলেও লোন পাস করাতে পারেননি।

কাজ না হওয়ায়, ওই টাকা ফেরত চান মরিস। কিন্তু কোনোভাবেই টাকা আদায় করতে পারছিলেন না। যে কারণে টাকা আদায়ে মরিস ওই এজেন্টকে অপহরণ করে নিজের বাড়িতে তুলে এনে আটকে রাখেন। বিষয়টি জানার পর মুম্বাইয়ের পুলিশ রবিন মরিসসহ তার চার বন্ধুকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানাযায়, কমিশন বাবদ নেয়া টাকা ফেরত দিতে অস্বীকার করায় লোন এজেন্টকে চার বন্ধু মিলে অপহরণের পরিকল্পনা করেন মরিস। পরিকল্পনা মতো ফোন করে, ওই এজেন্টকে মুম্বাইয়ের কুরলার একটি হোটেলে আসতে বলেন। সেখান থেকে জোর করে, ওই ব্যক্তিকে নিজের বাড়িতে তুলে নিয়ে টাকা ফেরত দিতে চাপ দেন। টাকা চেয়ে ওই ব্যক্তির বাড়িতে ফোন করেন মরিস।

মুম্বাইয়ের সিনিয়র পুলিশ ইনস্পেক্টর দত্তাত্রেয় শিন্ডে জানান, ওই লোন এজেন্টের বাড়ির লোকের অভিযোগের ভিত্তিতেই রবিন মরিসের বাড়িতে অভিযান চালিয়ে রবিনসহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, রবিন মরিস মুম্বাইয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৪২ ম্যাচ ও লিস্ট ‘এ’ ক্রিকেটে ৫১ ম্যাচ খেলে এক সেঞ্চুরির সাহায্যে ২ হাজার ৭৫৫ রান সংগ্রহ করেন। আর ফাস্ট বোলিংয়ে শিকার করেন ১২২ উইকেট। সূত্র: ক্রিকেট নেক্টট, জি নিউজ, এই সময়, যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved