পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের হঠাৎ করে রক্তের প্লাটিলেট কমে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে গত এক সপ্তাহ ধরে ডিটেনশন সেন্টার থেকে লাহোরের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন।
যার কারণে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে অন্য কোনো হাসপাতাল কিংবা বিদেশে নিয়ে চিকিৎসার কথা ভাবছেন তার রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) শীর্ষ নেতারা।
ইসলামাবাদ হাইকোর্টে তার অন্তর্বর্তীকালীনের জন্য যে আবেদন করা হয়েছিল, আজ মঙ্গলবার তার শুনানি হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য যে, গত ২১ অক্টোবর পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীর প্লাটিলেট কমে ২৮ হাজারে নেমে আসে। যা স্বাভাবিকের চেয়ে এক লাখ ২২ হাজার ইউনিট কম।