ভোগ ম্যাগাজিনের জুলাই এডিশনের কভারগার্ল হয়েছেন আনুশকা শর্মা। আর তাই এই সামার সিজনে ভোগ ম্যাগাজিনের পাতায় পাতায় আনুশকার উষ্ণ ছবি থাকবে। শনিবার ইন্সটাগ্রামে আনুশকার আপলোড করা ছবি দুটো যেন এমনই আভাস দিচ্ছে।
প্রথম ছবিটিতে দেখা যাচ্ছে বিকিনির ওপর মাল্টি কালারের জ্যাকেট চাপিয়েছেন আনুশকা। তবে সেটি আধখোলা অবস্থায় রয়েছে। আর ড্রেসটি পরে সমুদ্রতটে বসে আছেন অভিনেত্রী। মুখে রয়েছে চেনা পরিচিত হাসি। স্বাভাবিকভাবেই ছবিটিতে বেশ বোল্ড লাগছে বিরাট ঘরণীকে।

ফটোশুটে আনুশকা বিকিনিতে পোজ দিয়েছেন, ক্রপ টপ সহ প্লাজো, ক্রপ টপ এবং লম্বা শার্ট সহ স্কার্ট।

শুধু এটিই নয়, তাকে মাঝে মাঝে সমুদ্রের মাঝখানে, কখনও জলপ্রপাতের নীচে, কখনও বালির উপর শুয়ে, কখনও সমুদ্রের নৌকা ধরে, কখনও কখনও পালঙ্কে বিশ্রাম নিতে দেখা যায়। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।