1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

অনুমতি নেই, তাই বানগঙ্গায় ঋষি কাপুরের অস্থি বিসর্জন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০২০
  • ৭৭ Time View

প্রয়াত অভিনেতা ঋষি কাপুরের অস্থি বিসর্জন করলেন ছেলে রণবীর কাপুর। রোববার মুম্বাইয়ের বানগঙ্গায় ঋষি কাপুরের অস্থি বিসর্জন দেন রণবীর। সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে সেই ভিডিও। 

ভিডিওতে দেখা যাচ্ছে, রোববার মুম্বাইয়ে বানগঙ্গায় রণবীরের সঙ্গে সেখানে রয়েছেন তার মা নীতু কাপুর, দিদি ঋদ্ধিমা কাপুর ও বান্ধবী আলিয়া ভাট। এছাড়াও তাদের সঙ্গে সেখানে গিয়েছিলেন রণবীর কাপুরের কাছের বন্ধু অয়ন ‍মুখার্জি।

ভিডিওতে রীতি মেনে নিয়ম পালন করে রণবীর কাপুরকে বাবার অস্থি বিসর্জন দিতে দেখা যায়। সে সময় রণবীর, নীতু, ঋদ্ধিমা, আলিয়া সকলের মুখেই ছিল মাস্ক। তবে রীতি মেনে খালি পায়েই পূজাপাঠ করতে দেখা যায় সকলকে।

এদিন ভাই ঋষি কাপুরের অস্থি বিসর্জনের বিষয়ে দাদা রণধীর কাপুর জানান, শনিবার আমরা ঋষির (ঋষি কাপুর) স্মরণসভা রেখেছিলাম বাড়িতে। রোববার মুম্বাইয়ের বানগঙ্গাতে অস্থি বিসর্জন দিয়েছি, কারণ এই পরিস্থিতিতে হরিদ্বারে গিয়ে অস্থি বিসর্জন করার অনুমতি পাওয়া যায়নি।

প্রসঙ্গত, শনিবার রাতেই মুম্বাইয়ের বাড়িতে পৌঁছেছেন ঋষি কাপুরের মেয়ে ঋদ্ধিমা। তিনি বাবার স্মরণসভায় না থাকতে পারলেও অস্থি বিসর্জনে ভাই ও মায়ের সঙ্গে গিয়েছিলেন।

ভিডিওটি দেখতে >>>এখানে<<< ক্লিক করুন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved