1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

অনুদান দিলেন জাভি

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ এপ্রিল, ২০২০
  • ১৩১ Time View

করোনাভাইরাসে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে স্পেন। স্বাস্থ্যসেবা থেকে শুরু করে প্রয়োজনীয় যন্ত্রপাতি অপ্রতুল থাকায় পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হচ্ছে। তাই মেসি, গার্দিওলার মতো এগিয়ে এসেছেন বার্সেলোনা কিংবদন্তি জাভি হার্নান্দেজও। স্থানীয় একটি হাসপাতালে ১ মিলিয়ন ইউরো অনুদান দিয়েছেন কাতারের আল সাদের এই কোচ।

অবশ্য স্থানীয় হসপিটাল ক্লিনিক আগেই আকুল আবেদন জানিয়ে রেখেছিল। স্বাস্থ্য সেবা নির্বিঘ্ন রাখতে প্রয়োজন প্রচুর অর্থের। ৪০ বছর বয়সী জাভির এই অর্থ চিকিৎসক ও রোগীদের প্রয়োজনীয় জিনিষপত্র কেনায় ব্যবহৃত হবে।
গত মাসে এই হাসপাতালেই সহায়তা করেছেন লিওনেল মেসি। জাভির মতো এক মিলিয়ন অর্থ সাহায্য দিয়েছেন।

ইউরোপের দেশগুলোর মধ্যে সবেচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইতালি। তার পরেই রয়েছে স্পেন। দেশটিতে মারা গেছেন ১১ হাজার ৭৪৪জন। আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৭৩৬জন। তাই স্পেনে পরিস্থিতি সামলাতে বিভিন্নভাবে চলছে অনুদান সংগ্রহ। ব্যতিক্রমী উদ্যোগও দেখা গেছে। লা লিগা অনলাইনে মিউজিক ফেস্টিভালের মাধ্যমে অর্থ সংগ্রহ করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved