1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

অনিদ্রা দূর করবে ভালোবাসার মানুষের টি-শার্ট!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০
  • ৫৩ Time View

সারাদিন নানান ব্যস্ততার মধ্য দিয়েই কাটে আমাদের জীবন। তবে যতই ব্যস্ততা থাকুক না কেন ঘুমানোটা সবার জন্যই খুব জরুরি। তবে অনেকের জন্য তা সম্ভব হয় না। অনিদ্রার সমস্যা থাকার কারণে রাতে ঘণ্টার পর ঘণ্টা বিছানায় এপাশ-ওপাশ করতে থাকেন।

কোনো ভাবেই কাঙ্ক্ষিত ঘুম আসে না। এর সমাধান পেতে অনেকেই চিকিৎসকের পরামর্শ নিয়ে ঘুমের ওষুধ খান। কিন্তু গবেষকরা বলছেন ভিন্ন কথা। তারা জানাচ্ছেন, ভালো ঘুম চাইলে ওষুধের দরকার পড়বে না। বরং আপনার যদি ভালোবাসার মানুষ থাকেন, তবে তার একটি টি-শার্টেই মিলবে সমাধান!

অবাক হচ্ছেন? চলুন জেনে নেয়া যাক কীভাবে আপনার ভালোবাসার মানুষটির টি-শার্ট এই অনিদ্রা থেকে মুক্তি দিতে পারে-

গবেষকরা বলছেন, যদি কারো ঘুমের সমস্যা দেখা দেয় তবে তা দূর করতে পারে একটি টি-শার্ট। তবে সেই টি-শার্টটি হতে হবে একটি মেয়ের ক্ষেত্রে তার প্রেমিকের আর একটি ছেলের ক্ষেত্রে তার প্রেমিকার। কারণ টি-শার্টে লেপ্টে থাকে তার শরীরের গন্ধ।

প্রেম, গন্ধ ও ঘুমের মধ্যে একটি সরলরৈখিক যোগ রয়েছে। টি-শার্টটি শরীরে লেপ্টে থাকলে যে গন্ধ তাতে মিশে যায় তা অপরজনের মনের শান্তি ও ভালো ঘুমের জন্য মহৌষধের কাজ করতে পারে।

গবেষকরা জানাচ্ছেন, ঘুমে সমস্যা হলে চিকিৎসকের কাছে না ছুটে বরং ভালোবাসার মানুষের কাছ থেকে তার একটি টি-শার্ট চেয়ে নিন। না, এটি আপনাকে পরতে হবে না। যখন ঘুমাতে যাবেন তখন বালিশের উপর সেই টি-শার্ট জড়িয়ে নেবেন। তাহলে অনিদ্রার সমস্যা আর থাকবেনা।

গবেষকরা আরো জানাচ্ছেন, দুজন মানুষ যখন পাশাপাশি ঘুমান তখন বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে বা শারীরিক সম্পর্কের ক্ষেত্রে গায়ের গন্ধ অন্যজনকে আকর্ষিত করে। শান্তি দেয়। আর পাশাপাশি শোয়া না গেলে টি-শার্টের গন্ধই ভালো ঘুমের জন্য যথেষ্ট। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved