1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

অধিনায়কত্ব উপভোগ করছেন শান্ত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২০
  • ৮২ Time View

বয়সভিত্তিক ক্রিকেট থেকে নির্বাচকদের দৃষ্টি তার দিকে। তবে প্রত্যাশা পূরণে ব্যর্থই বলতে হবে নাজমুল হোসেনকে। ঘরোয়া ক্রিকেটে অবশ্য ইদানীং অধিনায়কত্ব করছেন। শুক্রবার শুরু হতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট লিগে মধ্যাঞ্চলের অধিনায়ক জানালেন, নেতৃত্ব দারুণ উপভোগ করছেন।

বৃহস্পতিবার বিসিএলের ট্রফি উন্মোচন শেষে সংবাদ মাধ্যমকে নাজমুল বলেছেন, ‘অধিনায়কের ভূমিকা উপভোগ করছি। অধিনায়ককে মাঠে বাড়তি দায়িত্ব পালন করতে হয়। আমি দায়িত্ব নিতে পছন্দ করি। যখন অনূর্ধ্ব-১৯ দলে ছিলাম, তখনও নেতৃত্ব উপভোগ করতাম। আশা করি, দায়িত্বটা ভালোভাবে পালন করতে পারবো।’

টানা দ্বিতীয়বার মধ্যাঞ্চলের অধিনায়কত্ব পেয়ে তিনি দারুণ খুশি, ‘গত বিসিএলেও মধ্যাঞ্চলের অধিনায়কত্ব করেছি। দলের কোচ এবং সতীর্থদের সঙ্গে আমার ভালো বোঝাপড়া। এখানে নেতৃত্ব উপভোগ করছি।’

সিঙ্গেল লিগের কারণে এবার বিসিএলে ম্যাচের সংখ্যা কমে যাচ্ছে। নাজমুল অবশ্য এ নিয়ে চিন্তিত নন, ‘ম্যাচ বেশি খেলতে পারলে তো অবশ্যই ভালো হয়। তবে তিন বা চার ম্যাচ হলেও প্রতিটি ইনিংসেই ভালো করার সুযোগ থাকে।’

পাকিস্তানে প্রথম টেস্টের আগে বিসিএলে খেলার সুযোগ পেয়ে নাজমুল সন্তুষ্ট, ‘এটা আমাদের জন্য ভালো সুযোগ। অনুশীলনের থেকে ম্যাচ অনেক ভালো। কারণ ম্যাচের পরিবেশ অন্যরকম থাকে। ম্যাচে রান বা উইকেট ক্রিকেটারদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেয়।’

খবর বাংলা ট্রিবিউন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved