1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

অটোচালক ও দিনমজুর পুলিশে চাকরি পেলেন মাত্র ১২০ টাকায়

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১১৪ Time View

শারীরিক ও মেধার যোগ্যতার ভিত্তিতে মাত্র ১২০ টাকায় খাগড়াছড়িতে পুলিশ কনস্টেবল পদে ৯ জন প্রার্থী নিয়োগ পেয়েছেন। এদের মধ্যে ৭ জন দিনমজুর ও অটোচালক বলে জানা গেছে। কোনো ধরনের তদবির ও ঘুস ছাড়াই তারা এ চাকরি পেয়েছেন। বুধবার (১৪ মে) মৌখিক পরীক্ষা শেষে বিকালে নবাগত পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।



খাগড়াছড়িতে ৯টি পুলিশ কনস্টেবল পদের বিপরীতে সাড়ে ৪ শতাধিক আবেদন করেন। এরমধ্যে পুলিশ লাইনসের ড্রিল শেডে আয়োজিত এ ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)/কনস্টেবল’ পদে মৌখিক পরীক্ষায় অংশ নেন ৩১ জন। তাদের মধ্যে ৯ জন উত্তীর্ণ হন। অপেক্ষমাণ রয়েছেন ৩ জন। উত্তীর্ণদের ৭ জনই দিনমজুর ও অটোচালক বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।



নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন ও তাদের পরবর্তী করণীয় সম্পর্কে ব্রিফিং করেন পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল। তিনি বলেন, শারীরিক ও মেধার যোগ্যতার ভিত্তিতে আপনারা সবাই আজ এ জায়গায় এসেছেন।



তিনি নবাগত পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে, তবেই গড়ে উঠবে স্মার্ট বাংলাদেশ।

এ সময় প্রতিক্রিয়া জানাতে কয়েকজন নবাগত পুলিশ সদস্য আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved