1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

অচেতন করে তাবলিগের ১৫ মুসল্লির সর্বস্ব লুট

কুয়াকাটা প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ১০১ Time View
অচেতন করে তাবলিগের ১৫ মুসল্লির সর্বস্ব লুট

পটুয়াখালীর কুয়াকাটা উপজেলার মহিপুরে মহাসড়কের পাশে থাকা একটি মসজিদে তাবলিগ জামাতের ১৫ সদস্যকে অচেতন করে সর্বস্ব লুট করার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (৪ ডিসেম্বর) রাতে খাবারের সঙ্গে চেতনানাশক খাওয়ানোর দাবি তাবলিগ জামাত সদস্যদের।

তাবলিগ জামাতের সদস্য রোমান মিয়া জানান, রাতের খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়েন। গভীর রাতে ঘুম ভেঙে দেখেন তাদের টাকাপয়সা লুট হয়ে গেছে। এরপর অন্যদের জাগানোর শত চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। ফজরের নামাজে স্থানীয় মুসুল্লিরা এসে বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেয়। মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অসুস্থদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪০নং ওয়ার্ডের ভাটারা থেকে আসা ওই জামাতের গুরুতর অসুস্থ আটজনকে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে রোববার (৪ ডিসেম্বর) সকালে ভর্তি করা হয়েছে।

ডা. মাহামুদুল হাসান হাসপাতালে আটজনকে ভর্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, এদেরকে খাবারের সঙ্গে চেতনানাশক খাওয়ানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়ের কাওছার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved