1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

অগ্নিদগ্ধ হয়ে দুবাই প্রবাসীর মর্মান্তিক মৃত

আমিরাত প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২০ জুন, ২০২১
  • ১৭৫ Time View

সংযুক্ত আরব আমিরাতের শারজায় একটি ভবনে অগ্নিদগ্ধ হয়ে মুহাম্মদ সোহেল নামে এক বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রামের হাটহাজারী পশ্চিম মির্জাপুর কিল্লাপাড়া নাছির মুহাম্মদ চৌধুরীর বাড়ি বদিউল আলমের ছেলে।

বৃহস্পতিবার (১৭ জুন) স্থানীয় সময় সকালের দিকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহের আল তাউন এলাকার একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দেশটির দৈনিক খালিজ টাইমস বলছে, আগুন ছড়িয়ে পড়লে শারজাহ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।

আরো পড়ুন: চীনা করোনা ভ্যাকসিন ৮৬ শতাংশ কার্যকর: আরব আমিরাত

গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, শারজাহ এক্সপোর পেছনে নির্মাণাধীন বহুতল ওই ভবনের ওপরের তলায় আগুন ও কালো ধোঁয়া দেখা যায়। ভবনের নির্মাণ শ্রমিকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

শারজাহ সিভিল ডিফেন্স বিভাগের অপারেশন রুমে ওই ভবনে আগুন লাগার খবর আসে সকাল ৬টা ৫৫ মিনিটে। ওই সময় টেলিফোনে জানানো হয়, একটি নির্মাণাধীন আবাসিক টাওয়ারে আগুন লেগেছে।

পরে সামন্যান এবং মিনা কেন্দ্র থেকে ফায়ার সার্ভিসের কর্মীদের শারজাহর ওই এলাকায় মোতায়েন করা হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। মৃত সোহেলের মরদেহ শারজাহ আল কুয়েত হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানাগেছে।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved