1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

অকালে টাক পড়ছে? সমাধান মিলবে চার খাবারেই

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ মে, ২০২০
  • ৫৬ Time View

বয়সের সঙ্গে সঙ্গে মাথার চুল পড়ে যাওয়াটা স্বাভাবিক। যদি এই সমস্যা অল্প বয়সেই দেখা দেয় তবেই বিপদ! এই সমস্যাটি এখন অনেকেরই দেখা যায়। যা খুবই বিরক্তিকর একটি সমস্যা। চুল ঝরে যাওয়ার কারণে এক সময় মাথায় টাক পড়ে যায়। যা অল্প বয়সেই আপনাকে বয়স্ক বানিয়ে ফেলে। 

চুলের এই সমস্যা কেন হচ্ছে জানেন কি? বেশ কয়েকটি কারণে অকালে চুল ঝরে যেতে পারে। তার মধ্যে মাত্রাতিরিক্ত মানসিক চাপ, ব্যাকটেরিয়ার  সংক্রমণ বা অ্যালার্জি, রক্তাল্পতা, আবহাওয়া, অপুষ্টি এবং খারাপ পানি অন্যতম। তবে অকালে চুল ঝরে যাওয়ায় অপুষ্টিই বড় কারণ।

পুষ্টিবিদদের মতে, কয়েকটি খাবার বা মশলা নিয়মিত খেতে পারলে অপুষ্টিজনিত কারণে চুল ঝরা বন্ধ হবে এবং নতুন চুলও গজাবে। চলুন তবে জেনে নেয়া যাক সেই খাবারগুলো সম্পর্কে-

আমলকী

চুলের পরিচর্যায় যুগ যুগ ধরেই আমলকীর ব্যবহার হয়ে আসছে। আমলকীতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। প্রতিদিন একটা করে আমলকী খেতে পারলে অকালে চুল ঝরে যাওয়া থেকে রেহাই পাওয়া সম্ভব।

পালংশাক

পালংশাকে রয়েছে ভিটামিন বি, সি, ই, আর ভিটামিন এ। এছাড়াও এতে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ও আয়রন। এই উপাদানগুলো চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে। তাই চুল ঝরা সমস্যা যাদের আছে তারা নিয়মিত পালংশাক খান।

মেথি 

চুলের পরিচর্যায় মেথি অত্যন্ত কার্যকরী একটি উপাদান। মেথিতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ও নিকোটিনিক অ্যাসিড। যা চুলের গোড়া শক্ত করে অকালে অতিরিক্ত চুল ঝরে যাওয়া রুখতে সাহায্য করে। প্রতিদিন মেথি ভেজানো পানি খেতে পারলে ফল পাবেন হাতে নাতে।

নারকেল তেল

নারকেল তেলে রয়েছে প্রচুর পরিমাণে লরিক অ্যাসিড যা চুলে প্রোটিনের জোগান দিয়ে গোড়া মজবুত করতে সাহায্য করে। তাই মাথায় এই তেল ব্যবহার করুন। সঙ্গে নারিকেল তেল দিয়ে খাবার রান্না করে খেতে পারলেও অকালে চুল ঝরে যাওয়ার সমস্যায় দুর্দান্ত ফল মিলবে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved