1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
যে কারণে মহাকাশে ইঁদুর পাঠাল চীন - Globalprime24.com
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:০২ অপরাহ্ন

যে কারণে মহাকাশে ইঁদুর পাঠাল চীন

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৪১ Time View

এবার মহাকাশে ইঁদুর পাঠালো চিন। প্রথমবারের মতো তিনজন নভোচারীর সঙ্গে চারটি ইঁদুর পাঠালো দেশটি। ৩১ অক্টোবর রাতে জিয়ুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে শেনঝো ২১ মহাকাশ যানটি উৎক্ষেপণ করা হয় গবেষণার জন্য।



দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, নভোচারীরা প্রায় ছয় মাস ধরে মহাকাশ স্টেশনে অবস্থান করবেন এবং এই সময়ের মধ্যে তারা ২৭টি বৈজ্ঞানিক প্রকল্প সম্পন্ন করবেন। তবে ইঁদুর চারটি পৃথিবীতে ফিরে আসবে ৫ থেকে ৭ দিনের মধ্যে।



শেনঝো ২১ মহাকাশ যানটি উৎক্ষেপণের সাড়ে ৩ ঘণ্টার মধ্যে তিয়াংগং মহাকাশ স্টেশনের সঙ্গে সংযুক্ত হয়।



এ মিশনে অংশ নিচ্ছেন নভোচারী কমান্ডার ঝাং লু, ফ্লাইট ইঞ্জিনিয়ার উ ফেই এবং পে-লোড স্পেশালিস্ট ঝাং হংঝাং। তারা ৬ মাসব্যাপী তিয়াংগং স্টেশনে বৈজ্ঞানিক পরীক্ষা ও রক্ষণাবেক্ষণ কাজ করবেন।



মিশনের সঙ্গে যে ৪টি ইঁদুর পাঠানো হয়েছে তাদের মধ্যে ২টি পুরুষ ও ২টি স্ত্রী লিঙ্গের। এই পরীক্ষা চীনের মহাকাশ গবেষণার জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। এ গবেষণায় বোঝার চেষ্টা করা হবে- ‘মাইক্রোগ্র্যাভিটির প্রভাব প্রাণীজ এবং মানবদেহে কীভাবে কাজ করে’।



চীন ২০২১ সালে তিয়াংগং মহাকাশ স্টেশন নির্মাণ করে এবং তারপর থেকে প্রতি ৬ মাস পর পর তারা নভোচারীদের দল পাঠানোর কাজ চালিয়ে যাচ্ছে। এটি ছিল চীনের ৭ম মহাকাশ মিশন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved